দেশের বাজারে ফুজিৎসু ব্র্যান্ড পিসি

S M Ashraful Azom
জার্মানির তৈরি ফুজিৎসু ব্র্যান্ড পিসি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ৩ দশমিক ৩ গিগাহার্ডজ গতির ইন্টেল কোর আই-৫-৪৫৯০ প্রসেসর সমন্বিত ডেস্কটপ পিসিটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম, এইচডি গ্রাফিক্স ও ৫০০ জিবি হার্ডডিস্ক।

এতে রয়েছে ৫টি বে-ড্রাইভ, ৬টি ২.০ এবং ২টি ৩.০ ইউএসবি পোর্ট, ডিভিডি রাইটার। পিসির সঙ্গে রয়েছে ১৮ দশমিক ৫ ইঞ্চি প্রশস্ত পর্দার ফুজিৎসু এল১৯টি এলইডি মনিটর, ইউএসবি মাউস ও কিবোর্ড। তিন বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ফুজিৎসু এসপ্রিমো পি৪২০ পিসিটির দাম ৪৭ হাজার টাকা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top