ম্যালওয়ার অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল

S M Ashraful Azom
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের অ্যাপ্লিকেশন স্টোর থেকে ২৫০টির বেশি অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। এসব অ্যাপের বেশির ভাগই চীনের ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশন।
 
এক মিলিয়নের বেশি ডাউনলোড করা এসব অ্যাপে গোপন সফটওয়্যার পাওয়া গেছে। ব্যবহারকারীর ইমেল ও ঠিকানার মতো গোপন তথ্য হাতিয়ে নিতে পারে এ সফটওয়্যার। অ্যাপলের নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন অ্যাপ স্টোরের ২৫৬টি অ্যাপে। এর আগে গত সেপ্টেম্বরে দুই ডজনের বেশি চীনা অ্যাপ সরিয়ে নেওয়া হয় দেড় মিলিয়ন অ্যাপ্লিকেশনের অ্যাপল অ্যাপস্টোর থেকে। অ্যাপেল জানিয়েছে, ইয়োমি নামের একটি বিজ্ঞাপনী সংস্থা ওই অ্যাপগুলো সরবরাহ করেছে। গ্রাহকদের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। মোবাইল ফোন ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে অ্যাপলের অ্যাপ স্টোর, গুগলের প্লেস্টোর ও অ্যামাজনের প্লাটফর্ম ব্যবহার করে থাকেন। এসব অ্যাপ এ তিন টেক জায়ান্ট ছাড়াও অন্য প্রতিষ্ঠান বা ডেভেলপাররা সরবরাহ করে থাকে। গার্ডিয়ান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top