মহাকাশে ৩৮৩ দিন কাটিয়ে স্কট কেলির রেকর্ড

S M Ashraful Azom
৩৮৩ দিন মহাশূন্যে কাটিয়ে মার্কিনীদের মধ্যে রেকর্ড গড়লেন স্কট কেলি। তিনি মহাকাশ গবেষণা সংস্থা- নাসা'র মহাকাশচারী। এই পুরো সময়টাই তিনি কাটিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
 
তবে খুব শিগগিরই তিনি পৃথিবীতে ফিরে আসছেন না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২ মার্চ ফিরবেন তিনি। এই সময়সূচী অনুযায়ী এক নাগারে ৫২২ দিন মহাকাশে থাকা হবে তার। এর আগে মার্কিনিদের মধ্যে মাইক ফিঙ্ক সর্বোচ্চ ৩৮২ দিন মহাকাশে ছিলেন।
সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ডটির মালিক রুশ মহাকাশচারী ভ্যালেরি পলিয়াকভ। তিনি একটানা ৪৩৭ দিন ১৮ ঘণ্টা মির মহাকাশ স্টেশনে কাটান। শুধু তাই নয়, আরো কয়েকটি যাত্রা মিলিয়ে ২২ মাসেরও বেশি সময় মহাকাশে ছিলেন তিনি। সূত্র: দ্য ডেইলি মেইল
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top