জামালপুরে ট্রেনের ধাক্কায় অটো রিকশার ৬ যাত্রী নিহত

G M Fatiul Hafiz Babu
জামালপুর জেলার মেলান্দহে ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ জন যাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর দু’টায় মেলান্দহ উপজেলার নয়ানগর রেল ক্রসিংএ  দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৪ জন ঘটনাস'লে মারা যান। অপর দুইজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য বলে জানাগেছে।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স'ানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ২ ট্রেনটি মেলান্দহের নয়ানগর এলাকা অতিক্রম করছিল। এসময় ওই রেলক্রসিং যাত্রীবাহী অটো রিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস'লে পৌছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি ওসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top