কাপড়ের রঙ উজ্জ্বল রাখার কৌশল

S M Ashraful Azom
কাপড়ের রঙ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে দীর্ঘদিন না ধুয়ে ব্যবহার করেন অনেকেই, যা স্বাস্থ্যসম্মত নয়। এছাড়া ক্রমাগত ধোয়ার ফলে কাপড়ের রঙ আস্তে আস্তে মলিন হয়ে যেতে থাকে। তবে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যা দিয়ে কাপড় ধোয়ায় ব্যবহার করলে আপনার রঙিন পোশাকটি ধোয়ার পরও উজ্জ্বল থাকবে। চলুন, জেনে নেয়া যাক সেই কৌশল-
 
১. আপনার ওয়াশিং মেশিনে রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্ট এর সঙ্গে এক কাপ ভিনেগার দিয়ে দিন। ভিনেগার কাপড়ের রঙ স্থায়ী হতে সাহায্য করে এবং ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাব থেকে কাপড়কে রক্ষা করে। আর ধোয়ার পর ভিনেগার এর গন্ধও চলে যায়।
 
২. নতুন সুতি কাপড় প্রথম বার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ের রঙ নষ্ট হয়নি এবং রঙ ছড়িয়েও যায়নি।
 
৩. বেকিংসোডা আপনার কাপড়ের উজ্জলতা বাড়ায়। ওয়াশিং মেশিনে বা এক বালতি পানিতে আধা কাপ বেকিংসোডা দিয়ে দিন। কাপড়ের রঙ ঠিক থাকবে।
 
এছাড়াও কাপড় ধোয়ার কিছু সহজ নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে পোশাকের উজ্জ্বলতা ঠিক থাকার পাশাপাশি পোশাকটি টিকবেও অনেক দিন। টিপস গুলো হল –
 
-বিভিন্ন রঙ এর কাপড় কখনই এক সঙ্গে ভেজাবেন না। 
 
-সাদা কাপড়ের সঙ্গে রঙিন কাপড় ভেজাবেন না।
 
-নতুন এবং রঙ উঠতে পারে এমন কাপড় ঠাণ্ডা পানি দিয়ে ধোবেন।
 
-সব সময় কাপড় উল্টো করে (ভেতরের দিক বাহির করে) ধোয়া ভাল।
 
-কড়া রোদে কাপড় বেশিক্ষণ শুকালে কাপড়ের রঙ নষ্ট হয়ে যায়।
 
-ধোয়ার পর কাপড় খুব বেশি মোচড়াবেন না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top