জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে জামালপুরে র‌্যালি-আলোচনা সভা

G M Fatiul Hafiz Babu
শুভ্র মেহেদী , জামালপুর ঃ
‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও জনস্বাস'্য প্রকৌশল অধিদপ্তর।
মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জনস্বাস'্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মোঃ নিজাম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোশায়ের উল ইসলাম, জাহাঙ্গীর সেলিম প্রমুখ।#

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top