বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’ শিরোনামের চলচ্চিত্রটি দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। এরপর আরও বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউড অঙ্গনে। সম্প্রতি শ্রদ্ধা অভিনয় করছেন ‘রক অন ২’ শিরোনামের একটি সিক্যুয়াল চলচ্চিত্রে। আর ‘আশিকি ২’-এর মতো এই চলচ্চিত্রেও শ্রদ্ধা অভিনয় করছেন একজন সঙ্গীত শিল্পীর ভূমিকায়।
এই চলচ্চিত্রটি প্রসঙ্গে শ্রদ্ধা টুইটারে তার ভক্তদের উদ্দেশ্যে জানান, ‘আমার অভিনীত ‘রক অন ২’ শিরোমানের নতুন চলচ্চিত্রটিতে আমি একজন সঙ্গীত শিল্পীর ভূমিকায় অভিনয় করছি। চলচ্চিত্রটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে শিলংয়ে। মূলত ‘রক অন’ চলচ্চিত্রের সিক্যুয়াল এটি, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। আমি সত্যি মুগ্ধ চলচ্চিত্রটির কাহিনি বিন্যাসে। চলচ্চিত্রটিতে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। তবে একটি দৃশ্যে কাজ করতে গিয়ে আমি আহত হয়েছি। অভিনয়ের এক পর্যায়ে হঠাত্ মনে হলো কিছু একটা আমার চোখে এসে পড়লো। আর এরপর থেকেই শুরু হলো ব্যথা। এখন আমার অবস্থা অনেকটাই ভালো।’

