কয়টি সিম রাখা যাবে, সিদ্ধান্ত আসছে

S M Ashraful Azom
একজন গ্রাহক সর্বোচ্চ কয়টি মোবাইল ফোনের সিম রাখতে পারবেন সেই সংখ্যা বেঁধে দেয়ার কথা ভাবছে সরকার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্প্রতি ডাক ও টেলিযোগযোগ বিভাগে একটি প্রস্তাব পাঠিয়েছে, যাতে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম বলেন, ‘সিমের মালিকানায় শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’
 
বিষয়টি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
 
অন্যদিকে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে অপারেটরদের সঙ্গে আলোচনা করেই নেওয়া উচিত্।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top