জামালপুরের দেওয়ানগঞ্জে দুই বন্য হাতির মৃত্যু !

G M Fatiul Hafiz Babu

জামালপুরের দেওয়ানগঞ্জে ২ টি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিনিয়তই বন্য হাতি দেওয়ানগঞ্জে পাথরেরচর, মাখনেরচর ও বাঘারচর গ্রামে প্রবেশ করে এলাকায় ব্যাপক ক্ষতি সাধন করে। রোববার সকালে স'ানীয়রা ভারত সীমান্তের কাছাকাছি বাংলাদেশের ভূখন্ডে ওই হাতি দুটির মরদেহ দেখতে পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনকে খবর দেয়।
ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল জানান , কিভাবে হাতি দুটির মৃত্যু হয়ে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে ভারত থেকে হাতি গুলো কোন ভাবে আক্রমণের শিকার হয়ে থাকতে পারে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম ঘটনাস'ল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হাতি দুটির শরিলে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্ট হাতে না পেলে মৃত্যু সম্পর্কে বলা ঠিক হবে না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top