বন্ডগার্ল চরিত্রে মনিকা

S M Ashraful Azom
ইতালির জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তিনি তার অভিনয়ের শুরু থেকেই সাহসী চরিত্রে অভিনয় করে আসছেন। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি মনিকা অভিনয় করতে যাচ্ছেন বিখ্যাত জেমস বন্ড সিরিজের ‘স্পেক্তর’ শিরোনামের পরবর্তী চলচ্চিত্রের বন্ডগার্ল চরিত্রে। যদিও নিজেকে বন্ডগার্ল মানতে নারাজ এই ইতালীয় অভিনেত্রী।
 
এ বিষয়ে মনিকা জানান, ‘যখন পরিচালক আমাকে জেমস বন্ড সিরিজের পরবর্তী চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তখন আমি ভেবেছিলাম আমাকে এই চলচ্চিত্রে জুডি ডেঞ্চের বিকল্প হিসেবে অভিনয় করতে হবে। কিন্তু যখন জানতে পারলাম আমাকে বন্ডগার্ল চরিত্রে অভিনয় করতে হবে তখন আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। আমি ভাবতেই পারিনি আমার মতো ৫০ বছরের পূর্ণ বয়স্ক একজন নারী অভিনয় করবে বন্ডগার্ল চরিত্রে! এ জন্য আমি জেমস বন্ড সিরিজের নির্মাতা স্যাম মেন্ডেসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করবো চলচ্চিত্রটিতে আরও বেশি সিরিয়াস অভিনয় করতে। আশা করি আমি তা করতে পারবো।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top