আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়া যুক্তরাজ্যের লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, শুধু মা-ছেলে নয়, বিএনপির অধিকাংশ নেতা এখন দেশের বাইরে অবস্থান করছেন। তারাও একই খেলায় মেতে উঠেছেন।’ দেশের মানুষ অতীতের মতো তাদের দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে বলে তিনি উল্লেখ করেন।
খবর বাসসের।

