ওয়াগ্যোয়াই পোয়ে উত্সব শুরু বান্দরবানে

S M Ashraful Azom
বান্দরবানে মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব ওয়াগ্যোয়াই পোয়ে উত্সব শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পুরাতন রাজবাড়ি মাঠে মারমা শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে উত্সবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সাংস্কৃতিক সন্ধ্যা নাচে-গানে মাতিয়ে তুলে মারমা তরুণ-তরুণীরা।
অনুষ্ঠানে ঢল নামে পাহাড়ী-বাঙালির। বেড়াতে আসা পর্যটকরাও ভিড় জমান অনুষ্ঠানস্থলে। আয়োজক কমিটির উদ্যোগে আকাশে উড়ানো হয় শত শত রং বেরঙের ফানুস বাতি। ফানুসে রঙিন হয়ে উঠে বান্দরবানের রাতের আকাশ।
এছাড়া বৌদ্ধ ক্যায়াংগুলো থেকেও ফানুস বাতি উড়ানো হচ্ছে প্রতিদিন। পাহাড়ী পল্লীগুলোতে ধুম পড়েছে হরেক রকমের পিঠা তৈরির।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top