প্রকাশক হত্যায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক: বাংলাদেশে ব্লগারদের ওপর হামলা ও প্রকাশককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। শনিবার( ৩১ অক্টোবর) সন্ধ্যায় নিন্দা জানিয়ে টুইট করেন যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি এ বার্তায় বলেন, আবারও ব্লগারদের ওপর হামলার নিন্দা জানাই। কোনো অবস্থাতেই সহিংসতা কখনো মেনে নেওয়া যায় না। মুক্ত মতের প্রকাশকে সুরক্ষা করা জরুরি। শনিবার জাগৃতি প্রকাশনীর মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে তার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ভেতরে ফেলে রেখে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top