যুক্তরাষ্ট্রে ক্লাসরুমে ঢুকে ছাত্রীর ওপর পুলিশের তাণ্ডব

S M Ashraful Azom
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় ক্লাসরুমে ঢুকে এক কৃষ্ণাঙ্গ ছাত্রীকে পুলিশ কর্মকর্তা টেনে-হিঁচড়ে বের করা একটি ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভিডিওতে বেন ফিল্ডস নামের এক পুলিশ কর্মকর্তাকে ক্লাসরুমে ঢুকে এক কৃষ্ণাঙ্গ ছাত্রীকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে টেনে-হিঁচড়ে বাইরে বের করে নিয়ে যেতে দেখা যায়।
 
দক্ষিণ ক্যারোলিনার স্প্রিং ভ্যালি হাইস্কুলে ঘটনাটি ঘটে। ওই পুলিশ কর্মকর্তা প্রথমে মেয়েটিকে ক্লাস থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন। মেয়েটি পুলিশকে অমান্য করার পর এমন কাণ্ড ঘটান বেন ফিল্ডস। এসময় আরো এক মেয়ে ও এক ছেলেকে গ্রেফতার করা হয়।
 
মেয়েটির সহপাঠিদের সাথে কথা বলে জানা গেছে, ক্লাস চলাকালে নিজের সেলফোনের দিকে তাকিয়েছিল সে। এসময় শিক্ষক তাকে ফোনটি দিতে বললে সে তা করতে অস্বীকার করে। ঘটনার শেষ এখানেই নয়। এরপর মেয়েটিকে ক্লাস থেকে বের হয়ে যেতে নির্দেশ দেন স্কুলের প্রশাসক। এই নির্দেশও অমান্য করলে তাকে ক্লাস থেকে বের করতে পুলিশ ডাকা হয়।
 
মেয়েটির সাথে পুলিশ অফিসার বেন ফিল্ড তার ক্ষমতার সীমা ছাড়িয়েছেন কিনা তা তদন্ত করছে এখন স্থানীয় কর্তৃপক্ষ। তাকে এখন প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top