রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘জামায়াতে ইসলামী চোরাগোপ্তা হামলায় বিশ্বাস করে। এ দল সন্ত্রাসে বিশ্বাসী এবং ধর্ম ব্যবসায়ী।’
শুক্রবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত দিঘী ইউনিয়নের পায়েরখোলায় ১১/৩৩ কেভি বিদ্যুত্ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের নাম বিক্রি করেছে এবং তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন।’

