সেলফি স্টিক ও আনিকা কবির শখ

S M Ashraful Azom
অনেক সেলফি তুলেছেন অভিনেত্রী আনিকা কবির শখের। কিন্তু তার নেই কোন সেলফি স্টিক। সময়ের অভাবে কেনা হয়নি এতদিন। আর তা নিয়েই ছিল শখের ক্ষোভ। অভিনয় চলাকালে নিলয়ের সঙ্গে সেলফি তোলার সময়ই হয়ত সেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর তাতেই নিলয় শখকে গিফট করলেন একটি সেলফি স্টিক।
 
এটা হয়ত তেমন বিশেষ কিছু নয়। কিন্তু বিষয়টা সকলের আলোচনায় এসেছে ফেসবুকে দেয়া শখের এক স্ট্যাটাসে। সেখানে শখ লেখেন, 'রাগ করে নিজে একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম। সময়ের জন্য যখন সেলফি স্ট্যান্ড কিনতে পারছিনা তাহলে আর ব্যবহারই করবনা। কিন্তু আজকে (৯ অক্টোবর) মিনিয়নসহ একটা স্ট্যান্ড উপহার দিল হঠাৎ বড় মিনিয়নটা। নিজেকে অনেক স্পেশাল মনে হচ্ছে। শুধু যে উপহার পেয়েছি তার জন্য নয়। আমি যে তোমার কাছে কতটা স্পেশাল তা আজকে আবারও বুঝতে পারলাম। অনেক ছোট একটা ব্যাপার তুমি মনে রেখেছ। আমি শুধু মন খারাপ করছিলাম কিন্তু তোমাকে বুঝতে দেইনি। তোমাকে কিছু বলিওনি। আনন্দের জন্য শুধু উপহার অথবা টাকা এগুলো গুরুত্বপূর্ণ নয়। তুমি যে এটা মনে রেখেছ। আমার গুরুত্ব যে তোমার কাছে কত? আমি আর ভাষায় প্রকাশ করতে পারছিনা।  ধন্যবাদ নিলয় আলমগীর।  তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুশি।'

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top