নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিপিএন-ইউএমএল ভাইস চেয়ারপারসন বিদ্যা দেবী ভাণ্ডারী। নেপালি কংগ্রেসে অনুষ্ঠিত এই নির্বাচনে বিদ্যা দেবীর প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কুল বাহাদুর গুরুং।
নেপালের আইনসভায় অনুষ্ঠিত এই নির্বাচনে বিদ্যা দেবী ৩২৭ ভোট পেয়েছেন। নির্বাচনে জয়ের হন্য কমপক্ষে ২৯৯ টি ভোট প্রয়োজন। কুল বাহাদুর পেয়েছেন ২১৪ টি ভোট। ৫৪৯ সদস্য এই নির্বাচনে ভোট দিয়েছেন যার মধ্যে আটটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। নেপালের শীর্ষস্থানীয় দৈনিক হিমালয়ান টাইমস জানিয়েছে, ৪৮ জন সদস্য অনুপস্থিত ছিলেন। নেপাল আইনসভার স্পিকার অনসারি ঘারতি বিদ্যা দেবী ভাণ্ডারিকে নেপালের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। বিদ্যা দেবী ভাণ্ডারী নেপালের জনপ্রিয় প্রয়াত জনপ্রিয় কমিউনিস্ট নেতা মদন ভাণ্ডারীর স্ত্রী। তার নাম প্রস্তাব করেন ইউসিপিএন মাওবাদী দলের নেতা পুষ্প কমল দাহাল। বিদ্যা দেবীকে তার দল সহ মোট ১৪ টি রাজনৈতিক দল সমর্থন করেছিল। ২০০৮ সালে নেপালের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেই সময়ের কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি রাম বরণ যাদব। জানা গেছে, আগামী বৃহস্পতিবার নেপালের প্রধান বিচারপতি কল্যাণ শ্রেষ্ঠর কাছে শপথ নেবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। হিমালয়ান টাইমস।

