‘মীমের সাথে আমার জুটি নিশ্চিত রেকর্ড গড়বে’

S M Ashraful Azom
সোহমের সাথে তার প্রথম ছবি এটি। নাম ব্ল্যাক। তবে ক্যারিয়ারের এই ওপরে ওঠার সিঁড়িতে যখন মীম উর্ধ্বমুখী তখন সোহমের সাথে তার এই স্ক্রীনজুটি কতটা নেবে সেটি এখন দেখার বিষয়।
 
এদিকে অনেকটা বাজি লাগিয়েই সোহম মীম প্রসঙ্গে বলেছেন, ‘মীমের সাথে আমার জুটি নিশ্চিত রেকর্ড গড়বে।’ ‘বুলেটকে ঠেকাতে হলে বুলেট প্রুফই দরকার, এই বুলেট পুলিশের গুলিকে ভয় পায় না কিন্তু’, এভাবেই জমে ওঠে টিজারের প্রথমভাগ। এরপর মোহনীয় নায়িকা পর্দায় আসেন অগ্নিমূর্তি হয়ে। সংলাপ আওড়ান-‘আমি যদি প্রাণে বেঁচে থাকি, বুলেটকে আমি কিছুতেই মরতে দেবো না। এ সংলাপগুলো বিদ্যা সিনহা মিম ও সোহম অভিনীত ‘ব্ল্যাক’ ছবির।
 
এভাবেই ২৭ অক্টোবর ইউটিউবে প্রকাশিত ‘ব্ল্যাক’ ছবির টিজারে দেখা মিললো মোহনীয় নায়িকার অগ্নিরূপ।
 
কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপু যৌথভাবে পরিচালনা করেছেন ছবিটি। প্রযোজনা করেছেন কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া। মীম ও সোহম ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্তসহ অনেকে। গত ১০ অক্টোবর থাইল্যান্ডে গানের দৃশ্যধারণের মাধ্যমে এ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। এ বছরের ১৫ জুন ছবিটির মহরতের মাধ্যমে শুরু হয়েছিল ছবিটির শুটিং। এদিকে নভেম্বর মাসে কালীপূজায় কলকাতা এবং ঢাকায় মুক্তি পাবে ‘ব্ল্যাক’। আর এটি পরিবেশনা করবে বলিউডের ভায়াকম এইটিন মোশন পিকচার্স। এছাড়া ঢাকায় ছবিটি মুক্তির দায়িত্ব নিয়েছে দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top