সুইডেনে স্কুলে মুখোশধারীর হামলা, নিহত ২

S M Ashraful Azom
সুইডেনের একটি স্কুলে মুখোশধারী ব্যক্তির ছুরি সদৃশ অস্ত্রের আঘাতে এক শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির দক্ষিণপূর্বের ট্রোলহাতান শহরে স্কুলে এই হামলার ঘটনায় অন্তত আরো চার জন আহত হয়েছেন।
 
এদিকে বিবিসি জানিয়েছে পুলিশের গুলিতে আহত হামলাকারীও মারা গেছে। ক্রোনান নামের চারশো শিক্ষার্থীর ওই স্কুলের ক্যাফেটেরিয়ায় ছুরি সদৃশ অস্ত্র নিয়ে ওই মুখোশধারী হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।  আক্রমণে তাৎক্ষণিক ভাবে এক শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয় এক হাসপাতালের প্রেস সেক্রেটারি আরটি টাইমসকে বলেন, দুই শিশু একজন শিক্ষক ও সন্দেহভাজন আক্রমণকারীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের সবাইকে অস্ত্রোপচার করা হয়েছে।
  
IMG0
 
পুলিশের মুখপাত্র টমাস ফাক্সবর্গ এপি নিউজকে বলেন, হামলাকারীর কাছে একটির বেশি ছুরি সদৃশ অস্ত্র ছিল। তাকে নিবৃত্ত করতে পুলিশ দুটি গুলি ছুড়ে যার একটি তাকে আঘাত করেছে।  ২১ বছর বয়সী এই হামলাকারীর নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। বিবিসি ও আরটি টাইমস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top