ভারতজুড়ে সাম্প্রদায়িকতায় মর্মাহত গুলজার

S M Ashraful Azom
ভারতে সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতিতে অত্যন্ত মর্মাহত বোধ করছেন পরিচালক ও উর্দু ভাষার জনপ্রিয় কবি গুলজার। আজ শনিবার তিনি জানিয়েছেন, এখনকার মতো অনিশ্চয়তা ও ভয় আগে কখনো দেখা যায়নি।
 
পাকিস্তানি কিংবদন্তি গজল শিল্পী গুলাম আলির সঙ্গীতানুষ্ঠান ভেস্তে দিয়েছিল শিবসেনা। প্রাক্তন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ঘিরে আয়োজক সুধীন্দ্র কুলকার্নির গায়ে কালি ছিটানোর পরে এবার তাদের লক্ষ্য পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়া গরুর মাংস খাওয়া নিয়ে একজনকে হত্যার ঘটনা ঘটেছে আর ভারত জুড়ে হিন্দু-মুসলমানদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এসব ঘটনায় মর্মাহত পরিচালক ও উর্দু ভাষার জনপ্রিয় কবি গুলজার। তিনি বলেন, দেশে যা হচ্ছে তা দুঃখজনক। কিন্তু যে অনিশ্চয়তার ভয় তৈরি হচ্ছে সেটা আরো বেশি উদ্বেগজনক। আমরা এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। আগে কখনো কেউ মুক্ত ভাবে নিজের মতামত প্রকাশ করতে ভয় পেতো না। কখনো ভাবিনি কারো নামের আগে তার ধর্ম জিজ্ঞাসা করা হবে।
 
ভারতজুড়ে লেখক ও সাহিত্যিকরা নিজেদের পদক ফেরত দিচ্ছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া কবি অবশ্য সাহিত্য আকাদেমির পক্ষে দাঁড়িয়েছেন। তার মতে বর্তমান অসহিষ্ণুতার দায় সরকারের, সাহিত্য আকাদেমির নয়। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top