ব্লগার অনন্ত হত্যা: জামিন পেলেন ফটোসাংবাদিক ইদ্রিছ

S M Ashraful Azom
সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জামিন পেয়েছেন স্থানীয় দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিছ আলী। গ্রেফতারের প্রায় সাড়ে চার মাস পর বুধবার বিকালে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত থেকে তিনি জামিন পান করেন।
এদিকে জামিন পাওয়ার পর বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকেও মুক্তি পেয়েছেন ইদ্রিছ আলী।
গত ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় অনন্ত বিজয় দাশকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার হত্যাকাণ্ডের পর আনসার বাংলা-৮ নামের একটি সংগঠন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে টুইট করে। অনন্ত হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে গত ৭ জুন ফটো সাংবাদিক ইদ্রিছ আলীকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে নেয়া হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top