এটা সবারই জানা যে, নগ্নতার কারণে ভারতে নিষিদ্ধ হয়েছিল হলিউডের ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’। আর এটি যদি এখন বলিউডে রিমেক করা হয় তবে এই সাহসী চরিত্রে কে অভিনয় করতে পারেন?
এই প্রশ্নের উত্তর অবশ্য দিয়েছেন ‘শানদার’ ছবির পরিচালক বিকাশ বেহেল। বলিউড লাইফকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, ‘ফিফটি শেডস অফ গ্রে’র দেশি রিমেক তৈরি হলে, অভিনয়ের জন্য দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফকে অভিনয়ের প্রস্তাব দেবেন তিনি।
যদিও হলিউডের এই ছবিটি আদতে দেখেনইনি বিকাশ! কিন্তু যখন সাংবাদিক তাকে ‘হট’ শব্দটি ব্যবহার করেন তখন বিকাশের মনে দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের কথাই বলেন তিনি।
‘ফিফটি শেডস অব গ্রে’র অ্যানাস্তাসিয়ার মতো একটি মেয়ে যার মুখে সারল্যের পাশাপাশি লাস্যও রয়েছে। পরিচালকের কথায় দীপিকার মুখে একটা সারল্য রয়েছে, কিন্তু পাশাপাশি ও শয্যাদৃশ্যেও দারুণ সমস্ত হট দৃশ্য দর্শকদের উপহার দেওয়ার ক্ষমতা রাখেন।
কবে ছবিটি তৈরি হবে, বা আদৌও তৈরি হবে কি না, সে নিয়ে এখনও এরকম কোনো নিশ্চিত খবর নেই। খবর: ওয়ান ইন্ডিয়া।

