বকশীগঞ্জের কামালপুর স'ল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তার উপর দুর্বৃত্তদের হামলা

G M Fatiul Hafiz Babu
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর স'ল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর পাথর আমদানি বন্ধের ৪ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে ফের আমদানি শুরু করা হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টায় স'ল বন্দরের বিজিবি চেকপোষ্টের কাছে।
জানা গেছে, ওইদিন সকাল থেকে ২৬ হাজার মেট্রিক টন পাথর বন্দর দিয়ে আমদানি করা হচ্ছিল। কামালপুর বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নুরুজ্জামান আমদানি করা ট্রাক গুলো চেক করার সময় একদল দুর্বৃত্ত স'ল বন্দরের বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ)  চেকপোষ্ট এর কাছে তার উপর হামলা চালায়। পরে তার ডাকচিৎকারে স'ানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কামালপুর বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, একদল চিহ্নিত দুর্বৃত্ত তার উপর হামলা করে প্রাণ নাশ করার চেষ্টা করেছিল।
এঘটনার পর পাথর আমদানি বন্ধ করে দেয়া হলে বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন , জামালপুরের সহকারী কমিশনার (শুল্ক) মিজানুর রহমান ও কামালপুর স'ল বন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়। অবশেষে ৪ ঘন্টা পর দুপুর ২ টা থেকে ফের পাথর আমদানি শুরু হয়।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top