গো মাংস নিয়ে ফের উত্তাল কাশ্মির

S M Ashraful Azom
গরুর মাংস খাওয়ার গুজবে এক ট্রাক ড্রাইভারের ওপর পেট্রোলবোমা হামলা করা হয় ভারতের জম্মু কাশ্মিরের উদামপুরে। আর তার মৃত্যুর খবর কাশ্মিরে পৌছালে ফের শুরু হয় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ।
 
এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাহিদ আহমেদ নামের এক ট্রাক ড্রাইভেরর উপর ১০ দিন আগে পেট্রোলবোমা হামলা চালানো হয়। এ সময় তার শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। দেশটির দিল্লি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদের মৃত্যু হলে আন্দোলন ছড়িয়ে পড়ে কাশ্মিরে।
 
জানা যায়, ৯ অক্টোবর কাশ্মিরের জম্মু এলাকার উদামপুরে গ্রামে তিনটি গরু মারা যায়। সে সময় গুজব ছড়িয়ে পড়ে, খাবার জন্য এই গরুগুলোকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জাহিদের উপর আক্রমণ করে বসে কিছু দুর্বৃত্ত। তার উপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় দিল্লি হাসপাতালে। সেখানেই চিকিৎসারত অবস্থায় জাহিদের মৃত্যু হয়।
 
এদিকে স্থানীয় প্রশাসন গরু তিনটি পরীক্ষা করে জানায়, খাদ্যে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে গরুগুলোর। এই প্রসঙ্গ টেনে উদামপুরের স্থানীয় মি. রশিদ জানায়, আসলে ইচ্ছাকৃতভাবে গরুগুলোকে বিষ খাইয়ে মারা হয়েছে জাহিদকে ফাসানোর জন্য। এই বিষয় প্রথমদিন থেকেই উদাস ছিল সরকার।
 
প্রতিবেদনটিতে আরো জানানো হয়, জম্মু এবং কাশ্মিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয়রা। স্থানীয়রা দাবি করে, হামলাকারীরা ক্ষমতাশীল বিজেপি'র সংস্পর্শে থাকায় আটক করেনি পুলিশ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top