সঞ্চয়পত্রের অর্থ জমা দেয়ার ইলেক্ট্রনিক পদ্ধতি চালু

S M Ashraful Azom
স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের হিসাবে সঞ্চয়পত্রের অর্থ জমার ইলেক্ট্রনিক পদ্ধতি ‘অটোমেশন অব সঞ্চয়পত্র পে-আউট’ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গর্ভনর ড. আতিউর রহমান এই কার্যক্রম উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, সঞ্চয়পত্রের টাকার জন্য আর বই জমা দিয়ে টোকেন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। মাস শেষে মুনাফার টাকা ও মেয়াদ শেষে আসল টাকা সরাসরি নিজের হিসাবে জমা হবে । টাকা জমা হওয়ার সঙ্গে গ্রাহকের মোবাইলে শর্ট মেসেজ ও ইমেইল করে জানিয়ে দেওয়া হবে টাকা জমার নিশ্চিত বার্তা।
 
তিনি বলেন, গ্রাহক সেবার মান বাড়ানোর অংশ হিসেবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সঞ্চয়পত্রের সব ধরনের পরিশোধ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করা হলো। সেখান থেকে গ্রাহক তার সুবিধা মতো টাকা তুলতে পারবেন।
 
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ডেপুটি গর্ভনর আবুল কাশেম, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, নাজনীন সুলতানা, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক মাহমুদা আক্তার মীনা প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top