জিম্বাবুয়ে সিরিজের জন্য টাইগারদের অনুশীলন শুরু

S M Ashraful Azom
জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকাল বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে। মাত্র ডেঙ্গু থেকে সেরে ওঠা সীমিত ওভারের অধিনায়ক  মাশরাফি বিন মর্তুজা সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। 
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অনুশীলনের শুরুতেই শর্ট রানআপে বল ছুড়েছেন। কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়েনের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করেছেন নড়াইল এক্সপ্রেস। ফাস্ট বোলার তাসকিন ইনজুরি থেকে ফিরে এসে নেটে নিয়মিত বোলিং শুরু করেছেন।  প্রাথমিক দলে থাকা সব ক্রিকেটার না থাকায় এখনো ‘প্রাণ’ ফিরে পায়নি অনুশীলন সেশন। কাল দুপুরেই তা ফিরে পেতে পারে হোম অব ক্রিকেট। শনিবার যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব আল হাসানের ক্যাম্পে যোগ দেওয়ার কথা।
‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষে আল আমিন হোসেন, জুবায়ের হোসেন লিখন, লিটন দাস, সাব্বির, সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বি যোগ দিতে পারেন আগামীকালই। জিম্বাবুয়ের বিপক্ষে নভেম্বরের ৭,৯ ও ১১ তারিখে তিনটি ওয়ানডে খেলবে। এরপর দুটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ তারিখ হবে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top