শ্রীবরদীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি

G M Fatiul Hafiz Babu
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ

গতকাল ১৯ অক্টোম্বর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসিবে শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যগণ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। অষ্টম জাতীয় বেতনস্কেলে বেতন বৈষম্য নিরসনের দাবিকে অগ্রাহ্য করে অধ্যাপকদের বেতন স্কেল অবনমনের প্রতিবাদে এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুর্নবহাল ও স্কেল আপগ্রেডের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচীতে শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ ইউনিটের সকল সদস্য উপসি'ত ছিলেন। এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ বলেন, আমাদের যুক্তিসঙ্গত এ দাবী সরকার মেলে নিবেন বলে আমরা আশা করি। অন্যথায় আমরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। পুর্নদিবস কর্মবিরতি থাকায় বিপাকে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top