ওয়াকারকে কৃতিত্ব দিলেন ওয়াহাব রিয়াজ

S M Ashraful Azom
দুবাই টেস্টে দুর্দান্ত বোলিং করার পেছনে দলের কোচ ওয়াকার ইউনিসের অবদান বলে জানালেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। তার ম্যাচ সেরা পারফরমেন্সের কারণে দুবাই টেস্টে ইংল্যান্ডকে ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিসবাহর দল। 
সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৮ রানেই অলআউট হয় পাকিস্তান। এরপর নিজেদের ইনিংসের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেখানেই ১টি উইকেট ছিলো ওয়াহাব রিয়াজের। এরপর অধিনায়ক এ্যালিস্টার কুক ও জো রুটের জুটিতে ম্যাচের লাগাম নিজেদের দিকে নিয়ে নেয় ইংলিশরা। ফলে বড় স্কোর দাঁড় করানোর স্বপ্ন দেখতে থাকে ইংল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটসম্যানরা।  কিন্তু তৃতীয় দিনের শুরুতে আক্রমনে এসেই ইংল্যান্ডের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেন রিয়াজ। উইকেটে সেট হয়ে যাওয়া জো রুটকে ৮৮ রানে থামিয়ে প্রতিপক্ষকে বড়সড় ধাক্কা দেন রিয়াজ। এরপর মিডল-অর্ডারে দ্রুতই বেন স্টোকস ও জস বাটলারকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে ২৪২ রানে আটকে দিতে বড় ভূমিকা রাখেন রিয়াজ।  দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট নিয়েছেন রিয়াজ। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে পাকিস্তানই। ফলে ম্যাচের সেরা হন রিয়াজ। টেস্টে ভালো পারফরমেন্স করার পেছনে কোচ ওয়াকার অবদান আছে বলে জানালেন রিয়াজ।  তিনি বলেন, আমি সবসময় নিজের সেরাটা দিই। প্রথম ইনিংসে কোচের পরিকল্পনা অনুযায়ী বল করেছিলাম। তাই সাফল্য পেয়েছিলাম। এজন্য পুরো অবদান কোচের। দুবাইয়ে দলের জয়ে অবদান রাখতে পেরে বেশ আনন্দিত রিয়াজ। সেই সাথে নিজের পারফরমেন্সেও খুশী তিনি, ‘আমি গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছিলাম। এরমধ্যে রুটের উইকেটটি ছিলো। যেটি দলের অনেক বেশি উপকার করেছিলো। এমন পারফরমেন্সে আমি স্বাচ্ছন্দ বোধ করছি। শুধুমাত্র এই টেস্টেই নয়, প্রত্যেক ম্যাচেই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি আমি। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top