এক্সবক্স ওয়ানে উইন্ডোজ ১০

S M Ashraful Azom
গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের জন্য উইন্ডোজ ১০ আপডেট আনছে মাইক্রোসফট। আগামী নভেম্বর থেকেই এক্সবক্স ওয়ান গেইমারদের কাছে পৌঁছে যাবে এই আপডেট।
 
দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ১২ নভেম্বর থেকে এক্সবক্স ওয়ানে নতুন কিছু ফিচারের যুক্ত হচ্ছে। এর সঙ্গে উইন্ডোজ ১০ আপডেটও যোগ করা হবে।
 
নতুন ফিচারগুলোর যোগ হলে কনসোলটি আরো উন্নত, দ্রুত আর কন্ট্রোলারের মাধ্যমে সহজে ব্যবহার উপযোগী হবে। নতুন আপডেটে গেইমিং কনসোলটির ইউজার ইন্টাফেসের থেকে গতি বাড়ানোর দিকেই বেশি নজর দেয়া হয়েছে।
 
এক্সবক্স ওয়ানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা যোগ করার কথা ভাবা হলেও আপাতত সেটি হচ্ছে না। এজন্য ব্যবহারকারীদের ২০১৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এক্সবক্স ওয়ান প্রিভিউ সদস্যরা বছরের শেষে পরীক্ষামূলকভাবে কর্টানা ব্যবহার করতে পারবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top