আর্জেন্টিনার বিপক্ষে দলে ফিরছেন নেইমার

S M Ashraful Azom
কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অসদাচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়েই ফিরছেন তিনি। 
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে এবং এর ৫ দিন পর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লোস ডুঙ্গা। তাতে নেইমারকে দলেই রেখেছেন তিনি। দলের নিয়মিত অধিনায়ক ও সেরা খেলোয়াড়টির প্রত্যাবর্তনে দুঙ্গা বেজায় খুশি। তিনি বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলা সব সময়ই যুদ্ধের মাঠে নামার মতো বিষয়। তাই বিশ্বকাপ বাছাইয়ে আমাদের পরবর্তী ম্যাচটি মোটেও সহজ নয়। নেইমারের প্রত্যাবর্তন আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছে। নেইমারকে ছাড়া বাছা্‌পর্বের দুটি ম্যাচ খেলেছে। চিলির বিপক্ষে ২-০ গোলে হেরেছে এবং ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে দুঙ্গার দল। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top