বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি পুনর্গঠন

G M Fatiul Hafiz Babu
সারাদেশের ন্যায় তৃনমুল বিএনপিকে শক্তিশালী করতে ও দল পুনর্গঠনের লক্ষে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির কমিটির পুনর্গঠন কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভায় নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিদ সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম মন্ডল, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফরিদ, সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, সহসভাপতি মিজানুর রহমান লেবু, সহসভাপতি রকিবুল হাসানা বাবুল, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হামিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাসিন বিল্লাহ, শ্রমিক দলের সভাপতি কায়সার আমিন, যুবদলের সাধারণ সম্পাদক লিপন, ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বাণী প্রমুখ।
আলোচনা সভা শেষে নিলক্ষিয়া ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিরুঙ্কুশ সমর্থনে সভাপতি পদে মমতাজুর রহমান , সাধারণ সম্পাদক পদে মজিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক পদে নুরুজ্জামানকে পুনঃনির্বাচিত করা হয়।
এতে উপজেলা বিএনপির নেতৃৃবন্দ, সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top