টাকা দিয়ে ইউটিউবে ভিডিও দেখার সেবা চালু

S M Ashraful Azom
টাকার বিনিময়ে ভিডিও দেখার সেবা চালু করেছে ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউব। বুধবার ‘ইউটিউব রেড’ নামের নতুন এই সেবার ঘোষণা দেয় ইউটিউব কর্তৃপক্ষ।
এতে বলা হয়, সেবাটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এ সেবা নিতে প্রতি মাসে ব্যবহারকারীকে ১০ ডলার খরচ করতে হবে। এর বিনিময়ে ব্যবহারকারী ইউটিউবে বিজ্ঞাপনমুক্ত ভিডিও ​দেখতে পারবেন। একইসঙ্গে ডাউনলোড করার সুযোগও থাকছে।
এতে আরো বলা হয়, অন্য অ্যাপ ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালিয়ে রাখা যাবে। এ ছাড়াও নতুন সিরিজের বিভিন্ন ভিডিও, স্ট্রিমিং মিউজিক সেবা ও মুভি চ্যানেল দেখার সুযোগ পাবেন ​ইউটিউব রেড ব্যবহারকারী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top