সিরিয়া পরিস্থিতিকে ‘দোজখের’ সাথে তুলনা কেরির

S M Ashraful Azom
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে দোজখের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন শিঘ্রই দেশটিতে যাতে গৃহযুদ্ধের অবসান হয় সেই পদক্ষেপ নেয়া উচিত বিশ্বকে। কেরির বিশ্বাস, কুটনৈতিকভাবে কেবল এই সংকটের সমাধান করা যেতে পারে।
 
জন কেরি এ ব্যাপারে আলাপ আলোচনার জন্য ভিয়েনা সফরে যাচ্ছেন। সিরিয়া নিয়ে কোনো আলোচনায় এই প্রথমবারের মতো ইরান অংশ নিতে যাচ্ছে। আলোচনায় আরো অংশ নেবে রাশিয়া, সৌদি আরব এবং তুরস্ক। রাশিয়া এবং ইরান উভয়েই সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব এবং অন্য উপসাগরীয় দেশসমূহ বলেছে সিরিয়ার এই ভয়াবহ পরিস্থিতি আরো দীর্ঘায়িত হলে আর কোনোদিন স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবে না দেশটি। জানা গেছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, মিসর, লেবানন এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়া পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে এই বৈঠকে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
 
এই বৈঠকের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগের আগে কেরি বলেন, সিরিয়ায় বর্তমানে যা হচ্ছে তা দোজখের পরিস্থিতি ছাড়া কিছু নয়। তবে আমাদের এটা মেনে নিতে হবে এমন রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার কাজটি সহজ নয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আন্তরিক হলে একটা সমাধান বের করা সম্ভব। কারণ একটা দেশের মানুষ এতটা মানবেতর জীবনযাপন করবে এটা মেনে নেয়া যায় না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top