জয়পুরহাটে ফ্রি চক্ষু শিবির

S M Ashraful Azom
জেলার পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চল বড়মানিকে  দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’ জাকস ফাউন্ডেশন’।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় আয়মা রসুলপুর ইউনিয়নে বড়মানিক মাদ্রাসায় এ ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। চক্ষু শিবিরে তিন শতাধিক  চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধপত্র দেয়া হয়েছে।
অসহায়, দরিদ্র ও অসহায় ব্যক্তি যাদের চোখে মাংশ বৃদ্ধি ও ছানি পড়েছে এমন ৫০ জন রোগীর অপারেশন করা হয় এই শিবিরে। 
চক্ষু শিবিরের উদ্বোধন করেন আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু। জাকস ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম,  সমš^য়কারী (ঋণ) মো. রুহুল আমীন, সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী সিদ্দিকুল বাশার সোহেল, সহ সমন্বয়কারী গোলাম কিবরিয়া প্রমূখ।
জয়পুরহাটের খনজনপুর মিশন হাসপাতালের ডা: থিয়োটনিয়াস কস্তার নেতৃত্বে  চক্ষু হেলথ সার্ভিস ডিপার্টমেন্ট এ চক্ষু শিবিরে চিকিৎসা সেবা  প্রদান করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top