মুম্বাইয়ের ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ ছোটা রাজন গ্রেফতার

S M Ashraful Azom
প্রায় দুই দশক ধরে ফেরারি ভারতের অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক ছোটা রাজন ইন্দোনেশিয়ার বালিতে গ্রেফতার হয়েছেন। অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নামার পরপরই রবিবার তাকে গ্রেফতার করা হয়।
 
ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) পরিচালক অনীল সিনহা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘সিবিআইয়ের অনুরোধে বালি পুলিশ রাজনকে গ্রেফতার করেছে।’
 
৫৫ বছর বয়সী এই ‘আন্ডারওয়ার্ল্ড ডন’র নাম মোহন কুমার ও রাজেন্দ্র সদাশিব নিখালজি হলেও ছোটা রাজন হিসেবেই তিনি বেশি পরিচিত।
 
মুম্বাইয়ের ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের দলেই এক সময় ছিলেন ছোটা রাজন। গুরুর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দশক আগে বড় রাজন আলাদা দল গড়লে তাতে যুক্ত হন ছোটা রাজন। বড় রাজন মারা পড়লে দলের হাল ধরেন তিনি।
 
বালি পুলিশের মুখপাত্র হ্যারি বিনায়ন্ত সাংবাদিকদের বলেন, ‘ক্যানবেরা পুলিশের কাছ থেকে রবিবার আমরা এক খুনির রেড নোটিসের বিষয়ে অবগত হই। আমরা তাকে বিমানবন্দরেই গ্রেফতার করি। আমরা জানতে পেরেছি, এই ব্যক্তি ভারতে ১৫/২০টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top