ইরাকে যৌথ অভিযানে ৭০ কুর্দি উদ্ধার

S M Ashraful Azom
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকি সেনাবাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেটসের কাছে জিম্মি ৭০ জন কুর্দিকে উদ্ধার করেছে। এই অভিযানে একজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার  সকালে ইরাকের কুর্দি প্রধান প্রদেশ কিরকুকের হাউজা শহরে এই যৌথ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ইসলামিক স্টেটসের বেশ কয়েকজন জঙ্গিকে আটক করা হয়েছে। ইসলামিক স্টেটসের বিরুদ্ধে অভিযান শুরু করার পরে এই প্রথম কোনো মার্কিন সৈন্য নিহত হলো। উল্লেখ্য, ২০১১ সালের পরে এই প্রথমে ইরাকে কোনো মার্কিন সেনা নিহত হলো। কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top