টেকোদের জন্য সুখবর

S M Ashraful Azom
মাথায় চুল না থাকায় অনেকেরই দুঃখের অন্ত থাকে না। তবে টাক নিয়ে মানুষের এই দু:খ দূর করার বিশেষ ওষুধ বোধহয় পেয়েই গেছেন গবেষকরা। তাদের গবেষণার ফলাফল  যদি সত্যি হয় তাহলে টাকে লাগানোর পর থেকেই শুরু হবে চুল গজানো। 

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের গবেষকরা ইঁদুর এবং মানুষের চুলের ফলিকল নিয়ে বেশ কিছু দিন গবেষণা করার পরে দেখেছেন যে ওষুধগুলো জেএকে ইনহিবিটর হিসাবে কাজ করে, সেগুলি সরাসরি ত্বকে লাগালে চুল গজানো প্রায় নিশ্চিত। ইতিমধ্যে দুই ধরনের জেএকে ইনহিবিটরকে ছাড়পত্র দিয়েছে মার্কিনি ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন।

টাকে চুল গজানো যদি সত্যিই সম্ভব হয়, তাহলে কিন্তু চিকিত্সা বিজ্ঞান এক যুগান্তকারী মোড় নেবে। আয়নার দিকে তাকিয়ে লুপ্ত ইন্দ্রপ্রস্থে হাত বোলাতে বোলাতে পুরনো সেই চুলের বাহারের জন্য আর হা হুতাশ করতে হবে না।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top