‘একটি মহল দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে চেয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে সেগুলোকে রক্ষা করার প্রাণপন চেষ্টা করে যাচ্ছে।’
শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে এ মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ স্বাগত বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, ‘দেশের কারখানাগুলো এখন ধ্বংসপ্রাপ্ত। এগুলোকে উজ্জ্বীবিত করতে হবে। আর এজন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা দরকার।’
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে জেলার-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলার-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বক্তব্য রাখেন।

