ডাঃ জি এম
ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
উপজেলা নির্বাহী কর্মকর্তার
কর্তৃত্ব বাতিল,
সেলেকশন গ্রেট
ও টাইম
স্কেল পুর্ণবহাল,
পেশা ভিত্তিক
মন্ত্রনালয় প্রতিষ্ঠা, আন্তঃ ক্যাডার বৈশম্য
নিরসন ও
পদন্নতির সমান
সুযোগের দাবীতে
কুড়িগ্রামে মানব বন্ধন করেছে বিসিএস
ক্যাডার ও
নন-ক্যাডার
সমন্বয় পরিষদ।
বুধবার দুপুরে কেন্দ্রীয়
শহীদ মিনার
এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে
ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত
হয়।
মানব বন্ধনে বক্তব্য
রাখেন এলজিইডির
নির্বাহী প্রকৌশলী
মলয় চক্রবর্তী,
সদর হাসপাতালের
তত্বাবধায়ক ডাঃ অজয় কুমার, আইএপিপি’র জেলা
সমন্বয়কারী সিরাজুল ইসলামসহ ২৬ ক্যাডারের
জেলার প্রতিটি
অধিপ্তরের অফিস প্রধানগণ।
বক্তারা অবিলম্বে তাদের
উল্লেখিত ৫
দফা দাবী
মেনে নেওয়ার
আহবান জানান।
