নগ্ন ছবিতে ভাইরাল ক্রিস্টেন স্টুয়ার্ট

S M Ashraful Azom
বয়স ২৫। এর মধ্যেই হলিউডে বেশ পরিচিত মুখ ক্রিস্টিন স্টুয়ার্ট। কখনও নামজাদা বয়ফ্রেন্ড, কখনও বা অভিনয়ের জাদুতে তিনি শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার প্রায় নগ্ন ফটোশুট করে ফের পেজ থ্রিতে জায়গা করে নিলেন ‘টুয়ালাইট’ নায়িকা। ইন্সটাগ্রামে এখন ভাইরাল হয়ে গিয়েছে ক্রিস্টেনের টাওয়েল জড়ানো সেই ছবি।

ছবিতে দেখা যাচ্ছে ভিজে চুলে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন ক্রিস্টিন। চোখে রয়েছে অমোঘ আবেদন। সাদা টাওয়েলে জড়ানো তার শরীরের একদিক। অন্য হাত আড়ালের ভঙ্গিমায়। ডান হাতের ট্যাটুও যেন বলতে চাইছে কোনো কথা।


বিখ্যাত ফটোগ্রাফার মারিও টেসটিনো তার ইনস্টাগ্রাম ফটোগ্রাফি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। সেখানে তিনি টাওয়েল সিরিজ নিয়ে কাজ করছেন। এতে সেলিব্রেটিরা এখানে টাওয়াল বা ড্রেসিং গাউন ছাড়া কিছু পড়বেন না।

এরই মধ্যে মিলি সাইরাস, কেইরা নাইটলি, জাস্টিন বিবার, সারা ডেলেভিনগনে, নাওমি ক্যাম্পবেল, সেলেনা গোমেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও কেট মসের মতো তারকারা এই টাওয়েল ফটোশুটে অংশ নিয়েছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top