মেসির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার বলেছেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কেউ তার বিকল্প হওয়ার চেষ্টা করছে না।’ হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এই ফরোয়ার্ড না থাকায় বার্সেলোনার আক্রমণভাগের দায়িত্ব এখন সুয়ারেস আর নেইমারের কাঁধে।
মেসিকে হারানোর ক্ষতি পোষানোর বিষয় নিয়ে সুয়ারেজ বলেন, 'মেসির বিকল্প নেই। সে না থাকা অবস্থায় আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমি জানি, আমার দায়িত্ব কী; গোল করার মতো সতীর্থদের সাহায্য করাও।'

