বিডিনগের চতুর্থ সম্মেলন নভেম্বরে, নিবন্ধন শুরু

S M Ashraful Azom
চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা করতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)। আগামী ১০ নভেম্বর থেকে পাঁচ দিনের ওই আয়োজন শুরু হবে সিলেটের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে।

বৈশ্বিক কমিউনিটি হিসেবে পরিচিত নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ ইন্টারনেট প্রকৌশলীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের একটি প্লাটফর্ম। এরই অংশ হিসেবে দেশে যাত্রা শুরু করে বিডিনগ। যা ২০১৩ সাল থেকে বাংলাদেশে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে।

আয়োজকরা জানান, চতুর্থ সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। পাঁচ দিনের আয়োজনে প্রথম দিন বিডিনগ সম্মেলন ও পরের চারদিন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) টেকনোলজি এবং ক্লাউড কম্পিউটিং ও লিনাক্স শেল প্রোগ্রামিং বিষয়ে আলোচনা থাকবে।

এছাড়াও সম্মেলনের পাশাপাশি ইন্টারনেট পরিচালনা ও প্রযুক্তি বিষয়ক গবেষণাপত্র আহ্বান করা হয়েছে। এবারের সম্মেলনে ১৫টি বিশেষায়িত গবেষণাপত্র এবং ২টি প্রযুক্তি বিষয়ক কর্মশালায় ১০০ প্রকৌশলী অংশ নিতে পারবেন। নিবন্ধন: http://bit.ly/1WK8eIR ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top