জামালপুর প্রতিনিধি
ঢাকার আশুলিয়া থেকে অপহরণ হওয়া এক স্কুল ছাত্রীকে ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ঢাকা গামী নাবিল পরিবহন থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই ছাত্রীর নাম লাকি আক্তার (১২) । সে আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার মজনু মিয়ার কন্যা।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায় , প্রতিদিনের ন্যায় গত ১৮ আক্টোবর স্কুলছাত্রী লাকি আক্তার সকালে পাশ্ববর্তী একটি স্কুলে যায়।
স্কুল থেকে বিকালে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত লাকি আক্তারকে একটি গাড়িতে তুলে নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে ও পরে কুড়িগ্রামের রৌমারী এলাকায় নেয়া হয়। এদিকে ওইদিনই লাকি আক্তারের বাবা মজনু মিয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে রৌমারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহনে করে অপহরণকারীরা স্কুল ছাত্রী লাকিকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ বকশীগঞ্জ থানার এসআই মোশারফ হোসেনের সহযোগিতায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে নাবিল পরিবহন থেকে তাকে উদ্ধার করে। এসময় কৌশলে অপহরনকারীরা পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবদুল জলিল জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হবে।