প্রাক্কলনের চেয়ে বেশি আয় করেছে টেলিনর

S M Ashraful Azom
ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে বৃহত্তম মোবাইল ফোন অপারেটর টেলিনর বাংলাদেশ ও পাকিস্তানে এবছরের তৃতীয় প্রান্তিকে প্রাক্কলনের চেয়েও বেশি আয় করেছে। তবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে তাদের ব্যবসায় ভাটা চলছে।
বুধবার নরওয়ের সরকার নিয়ন্ত্রিত এই কোম্পানিটি জানিয়েছে, এবছরের তৃতীয় প্রান্তিকে টেলিনর সুদ, ট্যাক্স ও অবচয়সহ ১১ দশমিক আট বিলিয়ন ক্রোনার আয় করেছে। যা প্রায় এক দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের সমান। বিশ্লেষকরা ধারনা করেছিলেন এই প্রান্তিকে ১১ দশমিক চার বিলিয়ন ক্রোনার আয় হতে পারে কোম্পানিটির।
আগামী ২ নভেম্বর টেলিনর তার শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি সাড়ে তিন ক্রোনার লভ্যাংশ দেয়ার পরিকল্পনা করছে। -দ্য এজ মার্কেটস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top