দুবাইয়ে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২২ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ফলে ৩৫৮ রান এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে পাকিস্তান। দুই সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান ৭১ এবং মিসবাহ উল হক ৮৭ রানে অপরাজিত রয়েছেন।
তিন ম্যাচ সিরিজের আবু ধাবির প্রথম টেস্ট ড্র হয়েছিল। পাকিস্তানের প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে ২৪২ রানে অল আউট হয় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পায় পাকরা। প্রথম পাকিস্তানী ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করলেন ইউনিস খান। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি করা ইউনিস শনিবার দুবাইতে চলমান ইংল্যান্ডের বিপক্ষে দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেন। নিজের ১০৩ তম টেস্টে ইংল্যান্ড লেগ স্পিনার ইয়াসির শাহর বলে সিঙ্গেলস নিয়ে নতুন এ মাইলফলক স্পর্শ করেন ইউনিস।

