‘জাতীয় পার্টির দিকে চেয়ে আছে জাতি’

S M Ashraful Azom
‘জাতি জাতীয় পার্টির দিকে চেয়ে আছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে পার্টির নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।’
 
সোমবার বিকেলে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন। দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সামশুল আলম মাষ্টার এতে সভাপতিত্ব করেন।
 
জাতীয় পার্টির এ চেয়ারম্যান বলেন, ‘মায়ের গর্ভে থাকা শিশুরাও আজ রেহাই পাচ্ছে না। দিনদুপুরে শিশুকে পিটিয়ে হত্যা করা হচ্ছে।  এসব গর্হীত কাজের সঙ্গে জড়িতরা ক্ষমতাসীন হওয়ায় পার পেয়ে যাচ্ছে।’
 
এতে জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু  হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান এমপি, চট্টগ্রাম মহানগর জাপার সভাপতি মাহজাবীন মোরশেদ এম পি, কক্সবাজার আসনের সাংসদ মৌলভী ইলিয়াছ এম পি, শিল্প বিষয়ক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জাপার সভাপতি শফিউল ইসলাম বাচ্চু, দক্ষিণ জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সরকার ও যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top