দেওয়ানগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার তারাটিয়া পাররামরামপুর মাছেরঘাট এলাকা থেকে ওই দুইজনকে আটক করে পুলিশ।
তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জের তারাটিয়া পাররামরামপুর মাছেরঘাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মো: মেহেদী হাসান শাহীন (৩০) ও মো: জাকির হোসেন(২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে এসআই লুৎফর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে ওইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক মো: মেহেদী হাসান শাহীন শেরপুরে শ্রীবর্দী উপজেলার সাংখামারীয়াপাড়া গ্রামের মাকসুদুর রহমান রতনের ছেলে এবং মো: জাকির হোসেন এই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
#

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top