‘ধুম ৪’-এ আসছেন প্রভাস!

S M Ashraful Azom
ধুম ফ্রাঞ্চাইজের পরবর্তী সিরিজ ‘ধুম ৪’-এ অমিতাভ বচ্চন ও হূত্বিক রোশন অভিনয় করতে যাচ্ছেন-এমন কথা আগেই শোনা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, তেলেগু সুপারস্টার প্রভাস এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। এর আগে তার অভিনীত তেলেগু ভাষার ‘বাহুবলী’ ছবিটি হিন্দিতে ডাবিং করা হয়েছিল।
 
বলিউডলাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, আদিত্য চোপড়া ও ‘ধুম ৩’ এর পরিচালক বিজয় কৃষ্ণা আচার্য একসঙ্গে ‘বাহুবলী’ ছবিটি দেখেছিলেন। সেখানে প্রভাসের অভিনয় দেখে দুইজনই মুগ্ধ হয়েছেন।
 
সূত্র জানিয়েছে, প্রভাসকে ‘ধুম ৪’ ছবি সম্পর্কে বলা হয়েছে। এখানে তাকে প্রধান খলনায়ক চরিত্রে দেখা যেতে পারে। আর ‘ধুম ২’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা হূত্বিক রোশনকে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে।
 
যদিও এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে। তখন জানা যাবে আসলে কে ‘ধুম ৪’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। খবর: ওয়ান ইন্ডিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top