জাতীয় ক্রিকেট লিগের চার দিনের খেলায় তৃতীয় দিনেই ফল পেয়েছে বরিশাল বিভাগ। স্বাগতিক রাজশাহীকে ৮ উইকেটে পরাজিত করে ফজলে মাহমুদের নেতৃত্বাধীন বরিশাল বিভাগ। বগুড়ায় ইনিংস পরাজয় এড়াতে রংপুরের বিপক্ষে লড়ছে ঢাকা বিভাগ। অন্যদিকে চট্টগ্রাম ও ফতুল্লাহ ভেন্যুতে মঙ্গলবার কোনো ধরনের অঘটন না ঘটলে খেলা ড্রতে শেষ হবে।
সালমান হোসেনের বোলিং নৈপূণ্যে রাজশাহীকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বরিশাল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুই ইনিংসে ১১৯ ও ২৫৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৩১১ রান সংগ্রহ করে বরিশাল। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৬৮ রানের মামুলি স্কোর পার করে ফেলে তারা ২ উইকেট হারিয়ে। দুই ইনিংসে সাত উইকেট ও ৪৯ রান নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন সালমান।
রাজশাহী-বরিশাল
রাজশাহী প্রথম ইনিংস: ১১৯/১০ (সানজামুল ৪০; তাওহিদুল ৫/৩০, সালমান ৫/৩১)। এবং দ্বিতীয় ইনিংস: ২৫৯/১০ (ফরহাদ রেজা ৬৬, জুনায়েদ সিদ্দিকী ৫৯; গোলাম কবির ৩/৪০)।
বরিশাল প্রথম ইনিংস: ৩১১/১০ (শাহরিয়ার ৮০, আল-আমিন ৭১, ফজলে মাহমুদ ৫১; সানজামুল ৪/৮৭, জাবির ৪/৯৫)। এবং দ্বিতীয় ইনিংস : ৬৯/২ (শাহরিয়ার ৩৩*)।

