বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তিতে স্মারক ডাকটিকেট

S M Ashraful Azom
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করা হয়েছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রতিটি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিল-মোহর ব্যবহার করা হয়। 
 
পররাষ্টমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক এ বি এম হুমায়ুন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এবং বাংলাদেশ পোস্ট অফিসের পরিচালক মো. ফাউজুল আজিম এ সময় উপস্থিত ছিলেন। 
 
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড আজ থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে এবং পরে সারাদেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসমূহে পাওয়া যাবে। 
 
এ উপলক্ষে দেশে প্রধান চারটি জিপিওতে উদ্বোধনী খামের জন্য একটি বিশেষ সিল-মোহর ব্যবহার করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top